ঝামেলাহীন ও সহজে বাসা বদলের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। বদলে দিবে আপনার বাসা বদলের ধারনা।
How to change / shift your house easily.
বাসা বদল শব্দটির সাথে আমরা সকলেই কম বেশী পরিচিত। শহরের রাস্তায় বের হলেই বাসা বদলের চিত্র প্রায়শয়ই আমাদের চোখে পড়ে। মাসের শুরুতে এবং শেষের দিকে চিত্রটি সবচাইতে বেশি চোখে পড়ে। জীবনের তাগিদে এ বাসা থেকে ও বাসা, এই পাড়া বা মহল্লা থেকে অন্য পাড়া বা মহল্লা, এই শহর থেকে অন্য শহর কিংবা অন্য কোনো দেশে নিরন্তর ছুটে চলা আর বাসা বদল। আর বাসা বদল মানেই ঝক্কি ঝামেলা। প্যাকিং সরঞ্জাম সরবরাহ থেকে শুরু করে পরিবহন ব্যাবস্থা, দক্ষ শ্রমিক ইত্যাদি সবকিছুর সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য প্রয়োজন পর্যাপ্ত সময় এবং শারিরিক ও মানসিক ধকল। তবে সুষ্ঠ পরিকল্পনা ও হাতে সময় নিয়ে পর্যায়ক্রমে সবগুলে কাজ ধাপে ধাপে করলে ঝক্কি ঝামেলা অনেকটাই কমানো সম্ভব।
আসুন জেনে নিই বাসা বদলের ঝক্কি ঝামেলা কমিয়ে সহজে বাসা বদলের বেশ কিছু কার্যকরি ও সহজ উপায় ঃ
- বাসা বদলের চুড়ান্ত স্বিদ্ধান্ত নেয়ার সাথে বাসা বদলের তারিখ ঠিক করে ফেলুন। এক্ষেত্রে সরকারী ছুটির দিন অথবা আপনার বন্ধের দিনটিকে বেছে নেয়ার চেষ্টা করুন। যদি বন্ধ অথবা ছুটির দিন না পাওয়া যায় তাহলে কর্মস্থল থেকে ছুটি নেয়ার ব্যবস্থা করুন। এক্ষেত্রে আগে থেকেই ছুটির জন্য আবেদন করে রাখুন অথবা আপনি উপস্থিত থাকবেন না নোটিশ দিয়ে রখুন।
- আপনার আসবাবপত্র সুরক্ষিত রেখে বাসা বদলের জন্য পর্যাপ্ত এবং সঠিক পদ্ধতি মেনে প্যাকিং এর বিকল্প নাই। তাই বাসা বদলের কমপক্ষে পনেরো দিন পূর্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্যাকিং সরঞ্জাম ক্রয় করে ফেলুন। প্যাকিং সরঞ্জাম : ছোট, মাঝারি ও বড় এই তিন সাইজের কার্টুন, প্যাকিং রোল, বাবল, প্যাকিং পলি, সুতলি / দড়ি, প্যাকিং টেপ, কাচি, এন্টিকার্টার, মার্কার কলম ইত্যাদি। যন্ত্রপাতি : আলমারি, খাট, গ্লাস ফিটিংস, ইলেকট্রিক এবং ইলেকট্রোনিক্স ও অন্যান্য জিনিসপত্র খোলা এবং নতুন বাসায় পুনরায় ফিটিংস করার জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি।
- কেনাকাটা শেষ এবার প্যাকিং করার পালা। বাসা বদলের সময় মূল্যবান জিনিসপত্র অক্ষত রাখতে চাইলে প্যাকিং এর বিকল্প নাই। এই কাজটি করতে পর্যাপ্ত সময়, ধোইর্য্য এবং কিছু বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। কাচের জিনিস প্যাকিং এর সময় সর্বোচ্চ সতর্কতা এবং ইলেকট্রিক জিনিস খোলার সময় সাবধানতা অবলম্বন করুন। একটু অসচেতন অথবা আসাবধানতায় ঘটতে পারে বড় কোনো দূর্ঘটনা, ভেঙ্গে যেতে পারে শখের জিনিস। তাই খুব সাবধানে দক্ষতার সাথে প্রতিদিন একটু বা একটা করে প্যাকিং করা শুরু করুন। মনে রাখবেন বাসা বদল খুবই ঝামেলার কাজ। আপনার একার পক্ষে এই কাজটি সম্পন্ন করা অসম্ভব। তাই পরিবারের সবাইকে সাহায্য করতে বলুন।
- আপনার বাসার জিনিসপত্রের ধরন ও পরিমান অনুযায়ি বাসা বদলের দশ থেকে পনের দিন পূর্বে থেকে প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র ব্যতিত অন্যান্য জিনিসপত্র গোছাতে শুরু করুন। সো-পিস, বই, অতিরিক্ত কাচের জিনিসপত্র, ছবির ফ্রেম, ওয়াল ফ্রেম ইত্যাদি সবার আগে বাক্স বন্দি করতে শুরু করুন। কাচের জিনিসের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আলাদা ভাবে কাগজ অথবা কাপড় দিয়ে মুড়িয়ে তারপর বাক্স বন্দি করুন। ছবির ফ্রেমের ক্ষেত্রে বাবল অথবা প্যাকিং রোল পেপার বা কার্টন কাগজ ব্যবহার করুন। বাক্সের গায়ে বড় ও স্পষ্ট করে কাচ লিখে দিন তাহলে নাড়াচাড়া করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে পারবেন এবং নতুন বাসায় খুব সহজে খুজে পাবেন।
- বাসা বদলের পাচ থেকে সাতদিন আগে থেকে জামা-কাপড় গোছাতে শুরু করন। এক্ষেত্রে প্রথমে যে জামা কাপড়্গুলি পাচ থেকে সাত দিন ব্যবহার করবেন সেগুলি আলাদা করে একটি ড্রয়ারে রাখুন এবং অন্যগুলি ভাজ করে বাক্স বন্দি করুন। বাক্স বন্দি করার সময় লক্ষ্য রাখবেন যেন সব আইটেম একসাথে মিলে না যায়। ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন বাক্স ব্যবহার করুন, অর্থাত বিছানা চাদর, বালিশের কভার, মশারি, কাথা ইত্যাদি জাতিয় জিনিসপত্র একটি বাক্সে এবং প্রিধেয় জামা-কাপড় ইত্যাদি আলাদা বাক্সে রাখুন তাহলে নতুন বাসায় খুব সহজে একসাথে অনেকগুলি আইটেম খুজে পাবেন। গুছিয়ে নিতে পারবেন সহজেই অল্পসময়েই। বাক্স বন্দি করার পর বাক্সের গায়ে অবশ্যই নাম্বার দিয়ে রাখবেন এবং বাক্সের ভিতরে কি আছে তা বাক্সের গায়ে অথবা নাম্বার অনুযায়ী নোটবুকে লিখে রাখুন, খুজে পেতে সহজ হবে।
- সকল টিভি ও ডিস এন্টেনার ব্যবহারবধি গাইড বইগুলি খুজে একত্রিত করে একটি ব্যাগে রাখুন যা আপনি নিজের সাথে বহন করবেন। কারন নতুন বাসায় পুনরায় সযোগ স্থাপনের ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে। যদি কোনটি খুজে না পান তাহলে কোম্পানির ওয়েবসাইট থেকে ডাউনলোড অথবা নিকটস্থ সাপোর্ট সেন্টার থেকে আগে থেকেই সংগ্রহ করে রাখুন।
- দলিল, ব্যংক / বীমার কাগজপত্র, পাসপোর্ট, প্রেসক্রিপশন, গ্যারান্টি বা ওয়ারেন্টি কার্ড, বাচ্ছাদের স্কুলের ছাড়পত্র ইত্যাদি জরুরী কাগজপত্রাদি এই একই ব্যাগে রখুন।
- বাসা বদল করার সাত দিন পূর্বে থেকে ফ্রিজ খালি করতে শুরু করুন। খাবার ভর্তি অবস্থায় ফ্রিজ নাড়াচাড়া করা ঝুকিপূর্ন আবার লম্বা সময় বাইরে রাখলে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। অন্যদিকে ফ্রিজের হিমায়িত জিনিসপত্র বহন করার জন্য আলাদা ভ্যাকুয়াম বাক্স কিনতে হতে পারে যা অনেক ব্যায়বহুল। তবে খালি করাটাই শ্রেয়।
- বাসার মালামাল বহনের জন্য পরিবহন ও দক্ষ শ্রমিকের প্রয়োজন পড়বে। আবার মাসের শুরু ও শেষের দিকে কিংবা ছুটির দিনগুলিতে চাহিদাও থাকে অনেক তাই আগে থেকেই পরিবহন ও শ্রমিক ঠিক করে রাখবেন। পরিবহনের ক্ষেত্রে মালামালের ধরন, মালামালের পরিমান, বাসা বদলের দূরত্ব এবং আপনার বাজেট এই বিষয় গুলি মাথায় রেখে পরিবহনের ধরন ও সাইজ / সংখ্যা নির্ধারন করুন। শ্রমিক নিয়োগের অভিজ্ঞতা এবং দক্ষতাকে প্রাধান্য দিন।
- আপনি যদি গাছ প্রেমিক হয়ে থাকেন এবং বাসায় যদি বেশ কিছু টব ও গাছ থেকে থাফেলু সেগুলি পরিবহন উপযোগী করে ফেলুন। বাসা পরিবর্তনের দুই দিন পূর্বে কান্ড ছেটে ছোট করুন এবং টবগুলি পরিস্কার করে রাখুন পরিবহনে সুবিধা হবে। অন্যান্য জিনিসপত্রের সাথে মিশিয়ে পরিবহন করা থেকে বিরত থাকবেন।
- সম্ভব হলে আগের দিন এয়ারকন্ডিশনার, হিটার, গিজার, ফ্যান স্থানান্তর করে লাগিয়ে ফেলুন এবং পরিস্কার করে রাখুন।
- বাসা বদলের আগের রাতে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। সব বাক্সের মুখ ঠিকমত লাগিয়েছেন কিনা এবং বাক্সের গায়ে নাম্বারিং বা মার্কিং করেছেন কিনা তা পুনরায় চেক করে নিন। বাসা বদলের পরের দিন যে জামা-কাপড় পরবেন সেগুলি একটি আলাদা বাক্সে নিন এবং বাক্সের গায়ে জরুরী বা এজাতীয় কিছু লিখে চিহ্ন দিয়ে রাখুন। অন্যান্য জিনিসপত্র সবকিছু পূর্বের নিয়মে বাক্স বন্দি করুনিনখাট ব্যাতিত আলমারি বা অন্যান্য আসবাব খুলে প্যাকিং করে নিন। প্রসাধন সামগ্রির জন্য আলাদা বাক্স তৈরি করুন, পড়ে বা ঢেলে যেতে পারে এমন কিছু থাকে তা পলিথিন দিয়ে আলাদাভাবে মুড়িয়ে নিবেন।
- বাসা বদল বা পরিবর্তনের দিন খুব ভোরে ঘুম থেকে উঠবেনপাবেনবাসা বদলের সময় বেশী পাবেন। শ্রমিক এবং পরিবহন পৌছে না থাকলে ফোন করে আসার জন্য তাড়া দিন। ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান (প্রয়োজনে) কে ফোন করুন। খুব ভোরে কাজ শুরু করুন দিনে দিনে কাজ শেষ করার চেষ্টা করুন। তবে কোন রকম তাড়াহুড়া করতে যাবেন না। বাসা বদলের সমগ্র প্রক্রিয়াটসাপেক্ষশ্রমসাহ্য সময় সাপেক্ষ। অতিরক্ত তাড়াহুড়া ক্ষতির কারন হতে পারে। শ্রমিকদের সাথে খারাপ আচরন বা কটু বাক্য ব্যবহার করবেন না, দেখবেন ওরা মন দিয়ে ভালোভাবে কাজ করবে।
- নতুন বাসায় উঠার সাথে সাথেই গ্যাস, বিদ্যুত ও পানি ছেক করে নিন সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিন। লাইট, ফ্যান ও গ্যাসের চুলা লাগিয়ে নিন, পর্যাপ্ত খাবার পানি না থাকলে পানি ফুটিয়ে নিন।
- কোন রুমে কি রাখবেন তা আগে থেকে ঠিক করে রাখুন। গাড়ী থেকে মালামাল নামানোর সময় যে রুমের জিনিস সেই রুমে রাখুন। ভারী মালামাল যেমন : আলমারি, সোকেস ইত্যাদি জাতিয় জিনিসপত্র ঠিক জায়গায় একবারে নির্দিষ্ট স্থানে রাখুন। যেই রুমের বাক্স সেই রুমে রাখুন গোছাতে সুবিধা হবে।
বাসা বদল (house shifting) সত্যি একটি অনেক জটিল প্রক্রিয়া। এ কাজটি করতে হলে আপনার হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে, সাহায্য করার মতো ৪-৫ জন কর্মঠ লোকবল থাকতে হবে অভিজ্ঞ হলে ভালো হয়, প্যাকিং এর মতো কঠিন কাজটি করার জন্য কিছুটা দক্ষতা থাকতে হবে, শারিরীক ও মানসিক উভয় প্রকার পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি এক্সদি মনে করেন এ কাজটি করার মতো সময় অথবা ধৈর্য্য কোনটিই অথবা কোন একটি আপনার নেই তাহলে ভালো কোন বাসা বদল কারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। বর্তমানে বাংলাদেশে বেশ ভালো সেবাদানকারি প্রতিষ্ঠান রয়েছে। দেখে শুনে ভালো কোন প্যাকার্স এন্ড মুভার্স কোম্পানি (packers and movers) নিয়োগ করুন তারা আপনার হয়ে সমস্ত কাজ করে দেবে।
ReplyDeleteGreat post
Kontraktor Pameran
Vendor Booth Pameran
Kontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth
Jasa Dekorasi Booth Pameran
Bangladesh's Top Professional Movers & Packers
ReplyDeletewe started organizing institutionalized service to all the customers of Dhaka city to solve the problem of changing the home office in 2005. Shifting business
packers and movers dhaka
house shifting service in dhaka
household shifting service
house shifting service in dhaka
pack and shift
home shifting service in bd
office shifting service
house shiftingin chittagong
Best Home Shifting Services In Dhaka Bangladesh
ReplyDeletePackers and Movers Dhaka
Packers and Movers in Bamgladesh
house shifting in dhaka
house shifting services in dhaka
house shifting in bangladesh
best home shifting service compsny in dhaka
<
Much obliged to you such a huge amount for furnishing people with a particularly pleasant possiblity to check tips from this site. It tends to be so incredible and too , loaded with loads of good times for me and my office companions to visit your site at least three times each week to discover the most recent direction you will have. Also, I'm so consistently fulfilled for the interesting systems you serve. Chosen 3 realities in this post are effectively the most noteworthy we have had.
ReplyDeleteMore Detail:
বাসা পরিবর্তন
বাসা পরিবর্তন সার্ভিস
বাসা বদল