বাসা বদল করবেন? জেনে নিন খুব সহজেই কিভাবে করবেন বাসা বদল
![]() |
| house shifting tips- Bengal Movers |
যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত বদল হচ্ছে জীবনধারনের প্রয়োজনীয় আনুষাংিক । আর সেই প্রয়োজন মেটাতেই আমাদের অনেককেই বেছে নিতে হয় শহরের কোলাহল আর ভাড়াবাড়ি। জীবনের তাগিদে প্রতিনিয়ত প্রয়োজন পড়ে বাসা বদলের। আর বাসা বদল (basa bodol) মানেই ঝক্কি-যামেলা। তবে একটু গুছিয়ে ধাপে ধাপে একটির পর একটি কাজ করলে বাসা বদলের মত কঠিন কাজটি খুব সহযেই সম্পন্ন করা সম্ভব।
তবে পূর্ব অভিজ্ঞতা ছাড়া এই কাজটি সম্পন্ন করা সত্যিই চ্যালেঞ্জিং। সম্ভব হলে অভিজ্ঞ কোন বন্ধু-বান্ধব বা পরিচিত কারো সহায়তা নিন। আপনি চাইলে প্রতিষ্ঠিত ও ভালো কোন বাসা বদল সেবাদানকারী প্রতিষ্ঠান (movers company) -এর সহায়তা নিতে পারেন।
![]() |
| বাসা বদল টিপস- বেঙ্গল মুভারস |
আসুন জেনে নিই ঝামেলাহীন বাসা বদলের জন্য কিছু প্রয়োজনীয় টিপস:-
- বাসা ভাড়া নেয়ার পর সময় করে একদিন গিয়ে নতুন বাসার দরজা জানালার মাফ নিয়ে নিন। সে অনুযায়ী পর্দা বানিয়ে নিন অথবা আগের পর্দাগুলি ঠিকমত হয় কিনা দেখে নিন। নতুন বাসায় উঠার সাথে সাথেই আপনার প্রথম প্রয়োজন পড়বে।
- বাসার আসবাবপত্র পরিবহন করার জন্য ভ্যান, পিকআপ, ট্রাক অথবা কাভার্ড ভ্যান ঠিক করে রাখুন। আপনার আসবাবপত্রের ধরন, পরিমান ও দূরত্ব অনুযায়ি পরিবহনের ধরন নির্বাচন করুন। আপনার বর্তমান ঠিকানা, বাসা বদলের ঠিকানা, বাসা বদলের তারিখ এবং সময় নিশ্চিত করুন, আগেরদিন একবার ফোন করে পুন: নিশ্চিত হয়ে নিবেন।
- জামাকাপড়, কাচের জিনিস, আসবাব ও অন্যান্য আনুষজ্ঞিক জিনিস বাক্সবন্দি করার জন্য প্যাকিং সরঞ্জাম যেমন: কার্টুন, প্যাকিং রোল, বাবল ওয়্যারাপার, প্যাকিং টেপ, সুতলি, পলি ওয়্যারাপার, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজনীয় কেনা কাটা সেরে ফেলুন।
- বাসা পরিবর্তনের এক সপ্তাহ পূর্ব থেকে নিত্য ব্যাবহার্য্য জিনিসপত্র বতীত অন্যান্য জিনিসপত্র বাক্সবন্দি করতে শুরু করুন। কাচের জিনিস বাক্সবন্দি করার সময় পুরাতন কাপড় অথবা নিউজপ্রিন্ট কাগজ দিয়ে আলাদা ভাবে মুড়ে নিবেন। অন্যথায় ভেঙ্গে যাওয়ার আশংকা থেকে যায়।
- প্রতিটি রুমের জন্য আলাদা বাক্স ব্যাবহার করুন। বাক্সের গায়ে নাম্বার এবং রুমের নাম লিখে রাখুন, সম্ভব হলে কোন বাক্সে কি আছে তা বাক্সের গায়ে অথবা নাম্বার অনুযায়ী নোটবুকে লিখে রাখুন। নতুন বাসায় গোছাতে অথবা সহজে খুজে পেতে সাহায্য করবে।
- নিত্য ব্যাবহার্য্য জিনিসপত্র যেমন: টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, শ্যাভিং, লোশন সহ অন্যান্য প্রসাধন সামগ্রি আলাদা বাক্সে রাখুন। এতে বাসা বদলের পরবর্তী দিন শুরু করা সহজ হবে।
- বাচ্ছাদের জিনিসপত্রের প্রতি আলাদাভাবে লক্ষ্য রাখুন। বাচ্চার জামা-কাপড় ও খেলনা আলাদা বাক্সে রাখুন এবং সবসময় হাতের নাগালে রাখুন, যেকোন সময় প্রয়োজন পড়তে পারে। অলংকার, নগদ অর্থ, ব্যাংক-বীমার কাগজপত্র, দলিল, প্রেসক্রিপশন, মোবাইল, চার্জার, রিমোট, ম্যানুয়্যাল গাইড ইত্যাদি হাতব্যাগে রাখুন।
- বাসা বদল করার এক / দুই দিন আগে নতুন বাসায় এয়ারকন্ডিশনার লাগিয়ে নিন এবং ফ্লোর স্যাভলন পানি দিয়ে ধুয়ে পরিস্কার করুন প্রয়োজনে বাড়ির দেয়াল রং করিয়ে নিন।
- বর্তমান বাসা থেকে মালামাল গাড়িতে তোলা এবং গাড়ি থেকে নামিয়ে নতুন বাসায় তোলার জন্য লোকবল ঠিক করে রাখুন। কারন এ কাজটি খুবই কষ্টসাধ্য এবং আপনার একার পক্ষে করা সম্ভব নয়। সবচেয়ে ভালো হয় কোন এজেন্সি অথবা মুভার্স কোম্পানি থেকে অভিজ্ঞ লোকবল নিয়োগ করা।
- নতুন বাসায় উঠে প্রথমেই লাইট, ফ্যান এবং গ্যাসের চুলা লাগিয়ে নিন ইলেকট্রিক অথবা গ্যাসের লাইন ঠিক না থাকলে তা ঠিক করার জন্য দ্রুত ব্যবস্থা নিন।
- বাসা বদল একটি খুবই ঝামেলাপূর্ণ, জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া তাড়াহুড়া না করে ধীরে সুস্থে গুছিয়ে কাজ করুন দেখবেন অনেক সহজ হয়ে যাব।
বাসা বদল সত্যি একটি অনেক জটিল প্রক্রিয়া। এ কাজটি করতে হলে আপনার হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে, সাহায্য করার মতো ৪-৫ জন কর্মঠ লোকবল থাকতে হবে অভিজ্ঞ হলে ভালো হয়, প্যাকিং এর মতো কঠিন কাজটি করার জন্য কিছুটা দক্ষতা থাকতে হবে, শারিরীক ও মানসিক উভয় প্রকার পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি এক্সদি মনে করেন এ কাজটি করার মতো সময় অথবা ধৈর্য্য কোনটিই অথবা কোন একটি আপনার নেই তাহলে ভালো কোন বাসা বদল কারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। বর্তমানে বাংলাদেশে বেশ ভালো সেবাদানকারি প্রতিষ্ঠান রয়েছে। দেখে শুনে ভালো কোন প্যাকার্স এন্ড মুভার্স কোম্পানি Packers an Movers Company নিয়োগ করুন তারা আপনার হয়ে সমস্ত কাজ করে দেবে।

Bangladesh's Top Professional Movers & Packers
ReplyDeletewe started organizing institutionalized service to all the customers of Dhaka city to solve the problem of changing the home office in 2005. Shifting business
house shifting service in dhaka
house shifting dhaka
packers and movers in dhaka
house shifting service
ধন্যবাদ সুন্দর টিপস এর জন্যে। বাসা বদল বা অফিস বদল এর জন্য আমাদের সার্ভিস নিতে পারেন।
ReplyDeleteধন্যবাদান্তে,
House Shifting
বাসা বদল ঢাকা
বাসা পরিবর্তন ঢাকা
Thanks for sharing your hassle free house shifting tips. If you need any moving services like House Shifting, Office Shifting, Furniture Shifting. You can also hire me
ReplyDeleteধন্যবাদ শেয়ার করার জন্য।
ReplyDeleteঝুঁকিমুক্ত বাসা বদল অথবা অফিস বদল করতে কে না চায়?
অফিস কিংবা বাসা পরিবর্তন করতে কিছুটা ঝামেলা ও ঝুকি থাকবেই।
কিছু নিয়ম-কানুন, সঠিক পরিকল্পনা ও নির্ভরযোগ্য মুভিং কোম্পানী নির্বাচন করতে পারলে শতভাগ নিরাপদে বাসা স্থানান্তর সম্ভব। আমিরা ঢাকা সহ সারা বাংলাদেশে ঝুঁকিমুক্ত বাসা বদল অথবা অফিস বদল দিয়ে আসছি দীর্যদিন যাবাত। ঝুঁকিমুক্ত বাসা বদল অথবা অফিস বদল এর জন্য আমাদের হট লাইনে কল করুনা অথবা ভিজিট করুনা আমাদের ওয়েবসাইট
হটিলাইন: 01978200800
ওয়েবসাইট: http://www.packnshift.com/